প্রথমবারের মতো প্রধান নির্বাহী নিয়োগ দিলো বাংলাদেশের তথ্যপ্রযুক্তি উন্নয়নের বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ১ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন টেলিকম কোম্পানি রবি আজিয়াটার ইনোভেশন ও ডিজিটাল সার্ভিসের জেনারেল ম্যানেজার কানিজ ফাতেমা।
কানিজ ফাতেমা বিডিওএসএনের চলমান বিভিন্ন প্রকল্প, আয়োজন এবং উন্নয়নসহ সবধরণের কাজের তদারকি করবেন।
বিভিন্ন সেক্টরে কানিজ ফাতেমা’র কাজের অভিজ্ঞতা প্রায় ১৭ বছরের। তিনি উৎপাদন খাত,উন্নয়ন খাত,মিডিয়া ও টেলিকম খাতে কাজ করেছেন। বিডিওএসএনে যোগ দেওয়ার আগে তিনি দেশের শীর্ষ টেলিকম কোম্পানি রবি আজিয়াটার ইনোভেশন ও ডিজিটাল সার্ভিসের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। এছাড়া, গ্রামীনফোন লিমিটেডের সঙ্গেও তিনি প্রায় ১১ বছর কাজ করেছেন।
কানিজ বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি‘র-আইটি কর্পোরেট (বিডব্লিউআইটি) এর নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। তিনি একজন টেডএক্স স্পিকার। এছাড়াও তিনি অনলাইন এবং টেলিভিশন মিডিয়ার বিভিন্ন বিজনেস ও কর্পোরেট শো পরিচালনা করেন।
কানিজ ফাতেমা অসামান্য একাডেমিক ট্র্যাক রেকর্ড সহ নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন। তিনি সুইডেনের স্টকহোম স্কুল অফ ইকোনমিক্স থেকে ‘টেলেনর কোর লিডারশিপ ট্রেনিং’এর উপর ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্থাপনা সম্পাদক শরীফ সরকার অভিনন্দন জানিয়ে আশা ব্যাক্ত করে বলেছেন বিডিওএসএন এর পরিধি তার যোগদানে আরো বিস্তার লাভ করবে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মঙ্গলবার ভোররাত রাত ৩টা থেকে ১০ কিল...
অর্থ-বাণিজ্য
সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই
নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক...
তথ্য-প্রযুক্তি
নতুন ফোরজি পকেট রাউটার আনল গ্রামীণফোন
করোনাভাইরাস মহামারীকালে বাসায় বসে বা অফিসের বাইরে থেকে যাদের কাজ করতে হচ্ছে, তাদের সুবিধার জন্য গ্রামীণফোন বাজারে এনেছে...
তাড়াশ
করোনা সন্দেহে তাড়াশে স্বাস্থ্য কর্মকর্তার নমুনা সংগ্রহ
তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শকের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
