মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

 পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার (১২ মে) রাতের আঁধারে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ফরিদপাঙ্গাসী গ্রামে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক হাজী মো: মোজাহার আলী ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনের বিরুদ্ধে শাহজাদপুুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ক্ষতিগ্রস্থ কৃষক হাজী মোঃ মোজাহার আলী থানায় দাখিলকৃত অভিযোগে উল্লেখ করেন, উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ফরিদপাঙ্গাসী মৌজার আরএস ৪৩ নং খতিয়ানের ৩০২ ও ৩০৩ দাগে ৯১ শতকের কাতে ৭২ শতক জমিতে ধান রোপণ করেছিলেন জমির মালিক কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও তার বর্গাদার কৃষক হেলাল। বৃহস্পতিবার রাতের আঁধারে একই গ্রামের আবু বক্কর সিদ্দীক (৬০), আব্দুস সালাম (৫২), আকাশ (২৮), ইব্রাহিম (৪৩), সাত্তার (৫৬), মানিক (৪৫)সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন পূর্ব বিরোধের জের ধরে উক্ত জমিতে রোপিত প্রায় ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিয়ে যায়। এতে ওই দুই কৃষকের ৭১ হাজার ৫’শ টাকার ক্ষতিসাধিত হয়েছে। শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও তার বর্গাদার কৃষক হেলালকে ভয়ভীতি ও হুমকি ধামকিও প্রদর্শন করছে।

এ বিষয়ে আবু বক্কর সিদ্দীকের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইল ফোন নাস্বারে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে, অভিযোগ পেয়ে এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন ও এর তদন্তে নেমেছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জ জেলার সংবাদ

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম...

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

খুব শিগগিরই মেশিনটির মাধ্যমে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে দীর্ঘদিন প্যাকেটবন্দি থাকার পর অবশেষে ব্য...

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

অপরাধ

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

শাহজাদপুর সংবাদ ডটকম রিপোর্ট ঃ শাহজাদপুরের দুই সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে দুই দফা গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে র‌...