সিরাজগঞ্জের শাহজাদপুরে ভুমিহীন ও গৃহহীন ২৫টি পরিবার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর ও জমি। কোন মানুষ গৃহহীন থাকবে না,প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষ উপলক্ষে দেয়া এই অঙ্গীকারকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য এ বাসগৃহ নির্মাণ করা হয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন । উপজেলা প্রশাসন আয়োজিত এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, সহকারি কমিশনার ( ভূমি) লিয়াকত সালমান, ওসি শাহিদ মাহমুদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত । এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, সূধীজন ও গৃহহীন ২৫টি পরিবার উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্স শেষে অতিথিরা ২৫ জন গৃহহীন পরিবারের হাতে তাদের জন্য নির্ধারিত ঘরের চাবি তুলে দেন।
উল্লেখ্য,এ প্রকল্পে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নে ২৫টি ঘর নির্মাণ করা হয়। দুটি বেডরুম,একটি বাথরুম, একটি কিচেন রুম ও একটি কমন স্পেসের এ প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ২ লাখ ৫৯ হাজার ৫শত টাকা।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
