সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বয়স্ক ও বিধবা ভাতা পেতে প্রায় ১৪ হাজার জন অনলাইনে আবেদন করেছে।
রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকা থেকে বয়স্ক ভাতার জন্য ৭ হাজার ৩’শ ৮৭ জন ও বিধবা ভাতার জন্য ৬ হাজার ৪’শ ৯৫ জন অনলাইনে আবেদন করেছেন।
অনলাইনে আবেদনের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ বলেন, অনলাইনে আবেদন শুরু হওয়ার আগে থেকেই আমরা উপজেলার প্রতিটা ইউনিয়নে প্রচার করেছি। উপজেলার বিভিন্ন এলাকার মসজিদে মাইকিং করে প্রচার করা হয়েছে। তাই এবার আবেদনও বেশি হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে ১৫ হাজার ৬’শ ৪১ জন বয়স্ক ভাতা এবং ৫ হাজার ৭’শ ১ জন বিধবা ভাতার আওতায় প্রতি মাসে ৫০০ টাকা করে পাচ্ছেন।
উপজেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিদের সাথে কথা বললে এবিষয়ে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের উপজেলার ভাতার বরাদ্দ বারিয়ে দিয়ে যেন স্বল্প উপার্জনক্ষম ও উপার্জনে অক্ষম বয়স্ক এবং বিধবাদের ভাতা প্রদান করে তাদের পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধি করে।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
সম্পাদকীয়
রাজনীতিতে উত্তরাধিকার প্রথা
সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...
