৭ দফা দাবিতে বুধবার জামায়াতের বিক্ষোভ
২৪ নভেম্বর, ২০২৬ এ ৫:১৬ PM

আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগরী বাদে দেশের অবশিষ্ট মহানগরীতে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিক্ষোভ মিছিল সর্বাত্মকভাবে সফল করার জন্য জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার (২৪ নভেম্বর) সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
জামায়াত সেক্রেটারি বলেন, ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি এবং জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হবে।
এই বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংশ্লিষ্ট নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ
২৪ নভেম্বর, ২০২৬ এ ৪:১৫ PM · প্রথম আলো
পদত্যাগের দুই ঘণ্টা পর সিদ্ধান্ত স্থগিত এনসিপি নেতা জাকারিয়ার
২৪ নভেম্বর, ২০২৬ এ ৩:৪৪ PM · বাংলা ট্রিবিউন
আইনের প্রতি শ্রদ্ধা থাকলে শেখ হাসিনা দেশে ফিরে আপিল করতেন: রিজভী
২৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩৮ PM · বাংলা ট্রিবিউন
নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণে জামায়াতের আহ্বান
২৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩৪ PM · বাংলা ট্রিবিউন
রাজধানীতে মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রা করবে এনসিপি
২৩ নভেম্বর, ২০২৬ এ ৯:১৪ PM · বাংলা ট্রিবিউন
