পদত্যাগের দুই ঘণ্টা পর সিদ্ধান্ত স্থগিত এনসিপি নেতা জাকারিয়ার
২৪ নভেম্বর, ২০২৬ এ ৩:৪৪ PM

ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেওয়ার দুই ঘণ্টা পর সিদ্ধান্ত স্থগিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া।
প্রথমে তিনি দলের সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় প্রথমে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে পদত্যাগের এ ঘোষণা দেন জাকারিয়া। পরে দুপুর সোয়া ১টার দিকে অপর পোস্টে তিনি লিখেন, সহকর্মীদের অনুরোধ ও আশ্বাসে আমার পদত্যাগের সিদ্ধান্তটি স্থগিত করেছি।
প্রথমে পদত্যাগের কারণ হিসেবে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি এবং নোয়াখালীতে দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে অপমান-হেনস্তার অভিযোগ এনেছিলেন তিনি।
তিনি উল্লেখ করেন ‘গত জুলাইয়ে নোয়াখালীতে এনসিপির দলীয় কর্মসূচি চলাকালে কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও যুগ্ম আহ্বায়কের অনুসারীরা অশ্রাব্য ভাষায় গালাগাল ও অপদস্থ করেছেন। এ ঘটনায় দলের শৃঙ্খলা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি শীর্ষ নেতৃত্বকেও একাধিকবার অবহিত করা হয়েছে। কিন্তু প্রায় পাঁচ মাস অপেক্ষা ও বারবার তাগাদা দেওয়ার পরও কোনও প্রতিকার পাওয়া যায়নি। বরং তার অভিযোগের নিষ্পত্তি না করেই অভিযুক্ত কয়েকজনকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অসৎ ও নোংরা রাজনীতির সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে সম্মানের সঙ্গে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ
২৪ নভেম্বর, ২০২৬ এ ৪:১৫ PM · প্রথম আলো
আইনের প্রতি শ্রদ্ধা থাকলে শেখ হাসিনা দেশে ফিরে আপিল করতেন: রিজভী
২৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩৮ PM · বাংলা ট্রিবিউন
নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণে জামায়াতের আহ্বান
২৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩৪ PM · বাংলা ট্রিবিউন
রাজধানীতে মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রা করবে এনসিপি
২৩ নভেম্বর, ২০২৬ এ ৯:১৪ PM · বাংলা ট্রিবিউন
