আইনের প্রতি শ্রদ্ধা থাকলে শেখ হাসিনা দেশে ফিরে আপিল করতেন: রিজভী
২৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩৮ PM

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধা থাকলে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরে রায়ের বিরুদ্ধে আপিল করতেন শেখ হাসিনা। দেশের মানুষ মনে করে, তাকে এখনও কেউ না কেউ পেছন থেকে শক্তি জোগাচ্ছে। তা না হলে কীভাবে একজন দণ্ডপ্রাপ্ত আসামি রাষ্ট্রীয় বিমানে ফেরার আগ্রহের কথা জানান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দিল্লির সংকেত ছাড়া পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা বৈঠক করে দেশের বিরুদ্ধে নতুন কোনও ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা ব্যাংকের টাকা লুট করাকে দুর্নীতি মনে করেনি। সেই অর্থ বিদেশে বসে দেশের বিরুদ্ধে নাশকতায় ব্যয় করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।
তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে লড়াই করে ভারতের দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ
২৪ নভেম্বর, ২০২৬ এ ৪:১৫ PM · প্রথম আলো
পদত্যাগের দুই ঘণ্টা পর সিদ্ধান্ত স্থগিত এনসিপি নেতা জাকারিয়ার
২৪ নভেম্বর, ২০২৬ এ ৩:৪৪ PM · বাংলা ট্রিবিউন
নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণে জামায়াতের আহ্বান
২৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩৪ PM · বাংলা ট্রিবিউন
রাজধানীতে মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রা করবে এনসিপি
২৩ নভেম্বর, ২০২৬ এ ৯:১৪ PM · বাংলা ট্রিবিউন
