রাজধানীতে মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রা করবে এনসিপি
২৩ নভেম্বর, ২০২৬ এ ৯:১৪ PM

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৈরাজ্য প্রতিরোধে’ মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করবে এনসিপি ঢাকা মহানগর উত্তর। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শোভাযাত্রায় উপস্থিত থাকবেন, দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল।
র্যালিটি বেলা সাড়ে ১২টায় মানিক মিয়া এভিনিউ (আড়ং প্রান্ত) থেকে শুরুর হয়ে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ হয়ে মিরপুর ১৪ নম্বরে গিয়ে শেষ হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ
২৪ নভেম্বর, ২০২৬ এ ৪:১৫ PM · প্রথম আলো
পদত্যাগের দুই ঘণ্টা পর সিদ্ধান্ত স্থগিত এনসিপি নেতা জাকারিয়ার
২৪ নভেম্বর, ২০২৬ এ ৩:৪৪ PM · বাংলা ট্রিবিউন
আইনের প্রতি শ্রদ্ধা থাকলে শেখ হাসিনা দেশে ফিরে আপিল করতেন: রিজভী
২৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩৮ PM · বাংলা ট্রিবিউন
নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণে জামায়াতের আহ্বান
২৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩৪ PM · বাংলা ট্রিবিউন
