শাহজাদপুর সংবাদ

স্বামী মাদক বিক্রীর অপরাধে কারাগারে,স্ত্রী বিরুদ্ধে মাদক বিক্রীর অভিযোগ

১৪ আগস্ট, ২০২৬ এ ১২:২৫ PM

স্বামী মাদক বিক্রীর অপরাধে কারাগারে,স্ত্রী বিরুদ্ধে মাদক বিক্রীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, এনায়েতপুর (সিরাজগঞ্জ):সিরাজগঞ্জের এনায়েতপুরে ২ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সন্ধার পরে এনায়েতপুর থানার কাপেরহাটের দক্ষিণ বালুরচর এলাকায় বাইতুল আমান জামে মসজিদের পাশের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। ওই বাড়ির বাসিন্দা অমেদ আলীর বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে যাওয়ার কথাও স্থানীয়রা জানিয়েছেন।

গত ২৭ জুলাই ইয়াবাসহ পুলিশের অভিযানে অমেদ আলী আটক হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তবে তার স্ত্রী আন্না বেগমও স্বামীর অনুপস্থিতিতে মাদক বিক্রির সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি মাসুদ নামে এক যুবককে ২ পিস ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মাসুদ দাবি করেন, তিনি আন্না বেগমের কাছ থেকে ৫০০ টাকার বিনিময়ে ইয়াবা কিনেছেন।

এ বিষয়ে স্থানীয়রা আন্না বেগমের কাছে জানতে চাইলে তিনি তার কাছে থাকা ২ পিস ইয়াবা মাসুদকে দেওয়ার কথা স্বীকার করেছেন বলে স্থানীয়রা জানান।

পরে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুদকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মাদক কেনাবেচার অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা এলাকায় মাদক বিক্রি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

The post স্বামী মাদক বিক্রীর অপরাধে কারাগারে,স্ত্রী বিরুদ্ধে মাদক বিক্রীর অভিযোগ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ