স্থল ইউনিয়নের নির্বাচনী মাঠে বিজয় আহম্মেদ, সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস
২৮ আগস্ট, ২০২৬ এ ১১:৫৬ AM

নিজস্ব প্রতিবেদক, এনায়েতপুর-চৌহালী (সিরাজগঞ্জ):সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ২নং স্থল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী বিজয় আহম্মেদকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত নিরাপদ ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি ইতোমধ্যে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন।বিজয় আহম্মেদ এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে তার সমর্থকেরা জানিয়েছেন। তাদের দাবি, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি রাজপথে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।স্থানীয় কয়েকজন ভোটারের ভাষ্য, বিজয় আহম্মেদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ রয়েছে এবং তিনি সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারেন। দলীয় পরিচয়ের পাশাপাশি সামাজিকভাবেও তিনি এলাকায় একটি গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বলে দাবি তার সমর্থকদের।চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধ এবং যুবসমাজকে খেলাধুলা ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কথা জানিয়েছেন বিজয় আহম্মেদ।এ ছাড়া তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, রাস্তাঘাটের উন্নয়ন, দরিদ্র মানুষের সহায়তা এবং চিকিৎসা ও শিক্ষা খাতে কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।বিজয় আহম্মেদ বলেন, “জনপ্রতিনিধিত্ব কোনো পদ-পদবির বিষয় নয়; এটি জনগণের প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার। নির্বাচিত হলে শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে বাস্তব কাজের মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করতে চাই।”নির্বাচনকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন, তা জানতে নির্বাচনের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
The post স্থল ইউনিয়নের নির্বাচনী মাঠে বিজয় আহম্মেদ, সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ত্রাণের সাড়ে ৭ মেট্রিক টন চালের হদিস নেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৬ PM · Alokito Bangladesh
সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশ বিরোধী অপতৎপরতা,বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচিতে বিক্ষোভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৪ PM · nagorik tv
তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
