শাহজাদপুর সংবাদ

দেশ বিরোধী অপতৎপরতা,বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৪ PM

দেশ বিরোধী অপতৎপরতা,বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মো: আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় থানা বিএনপির উদ্যোগে আওয়ামীলিগ, জামাত ও এনসিপির দেশ বিরোধী অপতৎপরতা,বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত হয়ে থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার এর নেতৃত্বে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সলঙ্গা থানা মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক এবং সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ,সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সুজন,সহ-সভাপতি কে এম শহিদুল ইসলাম মজনু, থানা বিএনপির সাবেক সিনিয়র নেতৃবৃন্দ,হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া,ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন,সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা,হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান আমজাদ,সদস্য খন্দকার আলআমিন সহ থানা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মী।

এতে সমাপনী বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার। তিনি তার বক্তব্যে বলেন বর্তমানে দেশের সকল উন্নয়ন মূলক কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামীলিগ ও অঙ্গ সহযোগী সংগঠন,জামাত ও এনসিপির দেশ বিরোধী অপতৎপরতা,বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই প্রতিবাদ মিছিল এর মাধ্যমে তাদের কঠোর ভাবে হুশিয়ার করে দিলাম। আগামী দিনে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে গেলে আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিব।তিনি আগামী শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসভা সফল করতে দলীয় সকল নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানিয়ে মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষ করেন।

The post দেশ বিরোধী অপতৎপরতা,বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ