শাহজাদপুর সংবাদ

তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৮ PM

তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে মুন্ডমালা হাট উপশাখা আইএফআইসি ব্যাংকের আয়োজনে আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মুন্ডমালা কামিল মাদ্রাসার সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ব্রাঞ্চ শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম।

মুন্ডমালা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডমালা বাজার বনিক সমিতির সভাপতি হা্বিবুর রহমান, আইএফআইসি ব্যাংক রাজশাহী ব্রাঞ্চের সোহানুল রহমান ও অপূর্ব কুমার সরকার, মুন্ডমালা হাট উপশাখা ইনচার্জ আরিফিন, ক্যাশিয়ার অনিক, মুন্ডমালা কামিল মাদ্রাসার শিক্ষক মোফাস্সের মাহাতাব আহম্মেদ, আব্দুল মালেক, ব্যবসায়ী তরিকুল ইসলাম, ব্যবসায়ী বাবলুসহ শিক্ষক শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্ত সকল ঋণ সুবিধাসহকৃষির উন্নয়নে ৩ হাজার কোটি টাকার কৃষি খাতে প্রদত্ত বিশেষ পুনঃ অর্থায়নে আইএফআইসি ব্যাংক মুন্ডমালা উপশাখার মাধ্যামে ৭ পার্সেন্ট হারে কৃষকদের মাঝে বিশেষ কৃষি ঋণ বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে। সকল প্রকার ঋণ সুবিধাসহ সহজ সর্তে কৃষকরা কৃষি ঋণ পাবেন বলে সেমিনারে জানানো হয়।

The post তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ