দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচিতে বিক্ষোভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৪ PM

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলে দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি উপজেলার আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরনগর স্কুল মাঠে সমাবেশস্থলে এসে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।তিনি বলেন, স্বৈরশাসক আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দেশের জনগণ যেকোনো মূল্যে এই অপচেষ্টা প্রতিহত করবে।সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : সাভারে বাসে আগুনের ঘটনায় ক্র্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানসি নৌকা বাইচের উদ্বোধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫২ PM · nagorik tv
সিরাজগঞ্জে ত্রাণের সাড়ে ৭ মেট্রিক টন চালের হদিস নেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৬ PM · Alokito Bangladesh
সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশ বিরোধী অপতৎপরতা,বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
