শাহজাদপুর সংবাদ

সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৮ AM

সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি : সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ৮৬ লাখ টাকার মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আজ (রোববার) ৪৮ বিজিবির আওতাধীন সীমান্তের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় বিজিবি।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি, সবজি এবং বাংলাদেশ হতে পাচারকালে টি-শার্ট, সোয়েটার ও জিন্স প্যান্ট জব্দ করা হয়। জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।’

তিনি আরও জানান, ‘এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণের এই চোরাচালানি মালামাল আটক করা হয়। আটককৃত পণ্যসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ