সিরাজগঞ্জের ১০৫৬ প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নেই পাঠদানে ব্যাহত
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৮ PM

সিরাজগঞ্জে সরকারি প্রাথমিক স্কুলের ১০৫৬ জন প্রধান শিক্ষক নেই। এতে স্কুলের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ পদ শূন্য থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ গুরুত্বপূর্ণ পদ দ্রুত পূরণে শিক্ষক ও অভিভাবকেরা দাবি জানান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলায় ১ হাজার ৬৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে কাজীপুরে ১৫৯, শাহজাদপুরে ১৫৫, রায়গঞ্জে ১১৩, তাড়াশে ৯৭, কামারখন্দে ৩১, বেলকুচি ১০৩, চৌহালী ৯০ ও উল্লাপাড়া ১৬৮ ও সিরাজগঞ্জ সদর উপজেলায় ১৪০টি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়াও সহকারী শিক্ষক পদ ৯ হাজার ৩৭৩ জন থাকলেও কর্মরত রয়েছে ৮ হাজার ৫২৬ জন। এ পদেও শূন্য রয়েছে ৮৪৭ জন। এ হিসেবে ৬৩ ভাগেরও বেশি স্কুলের প্রধান শিক্ষক নেই এবং প্রধান শিক্ষক না থাকায় সিনিয়র সহকারী শিক্ষকরা চলতি দায়িত্ব পালন করছেন। এ কারণে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। অনেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলছেন, বিভিন্ন স্কুলে দীর্ঘদিন ধরে সিনিয়র সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় আগের মতো আর ক্লাস নিতে সম্ভব হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলার অনেক শিক্ষা অফিসার বলছেন, শিক্ষক নিয়োগ নিয়ে প্রশাসনিক জটিলতা, মামলা, নিয়োগ পরীক্ষায় দেরি, পদোন্নতিতে ধীরগতির কারণে এ সংকটের সৃষ্টি হচ্ছে।
এ কারণে এ সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়া যাচ্ছে না। সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা শিখন ঘাটতি নিয়ে ওপরের শ্রেণিতে ওঠে এবং বর্তমানে শিক্ষক সংকট এ সমস্যাকে আরো প্রকট করে তুলছে। এ জেলার উল্লাপাড়া, শাহজাদপুর, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার প্রধান শিক্ষকের সংকট বেশি এবং জেলার সবকয়টি উপজেলার সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষা ব্যবস্থা চরম ব্যাহত হওয়ার আশংকা করছে বিশিষ্টজনেরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন আলোকিত বাংলাদেশকে বলেন, শুধু প্রধান শিক্ষক সংকট নয়। সহকারী শিক্ষকেরও ব্যাপক সংকট রয়েছে। এতে শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা ব্যাহত হচ্ছে। এসব পদ পূরণে উর্ধতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে এবং অনুমোদন পাওয়া গেলে শূন্য পদ পূরণ হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
সিরাজগঞ্জের ১০৫৬ প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নেই পাঠদানে ব্যাহত
রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ
নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে সভাপতি আপেল, সম্পাদক মুকুল
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের ভূমিকা নেওয়ার আহ্বান শি জিনপিংর
সিরাজগঞ্জে দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেপ্তার ১, স্বর্ণালংকার উদ্ধার
স্থানীয় সরকার নির্বাচনে প্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: শাহে আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে প্রতিবাদ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে জামায়াত কর্মীর মৃত্যু
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৩ PM · nagorik tv
সিরাজগঞ্জ মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন, সূচনা জানা যায়নি
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৯ AM · Passenger Voice
তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
