সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক স্থানে নারী ও যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, আটক ১
১০ জুলাই, ২০২৬ এ ১:০০ PM

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুরে গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে বসতবাড়ি থেকে আজ শুক্রবার (১০ জুলাই) ভোরে গৃহবধূ মিম খাতুনের(১৮) মরদেহ এবং নিখোঁজের ২ দিন পর হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের রাস্তার পাশ থেকে সবুজ হোসেন(৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত মিম খাতুন মশিপুর মধ্যপাড়া গ্রামের রাসেলের স্ত্রী ও উত্তরপাড়ার আব্দুল আলীমের মেয়ে এবং সবুজ হোসেন উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে বলে জানা যায়।
জানা যায়, গত বুধবার রাত ১০টায় ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয় সবুজ। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। আজ শুক্রবার (১০ জুলাই) সকালে তার মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে। অপরদিকে মিম খতুনের পরিবারের সদস্যদের অভিযোগ, মেয়েকে গলা টিপে ও পিটিয়ে মেরে ফেলা হয়েছে। কারণ তার গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে।
এদিকে দু’টি হত্যাকাণ্ডের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, মশিপুরের গৃহবধূ মিম খাতুনের গলায় একাধিক দাগ রয়েছে। এব্যাপরে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং স্বামী রাসেলকে আটক করা হয়েছে। অপরদিকে নিহত সবুজ হোসেনের পরিচয় শনাক্ত এবং উদ্ধারের সময় দেখা যায় তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।
নিহত সবুজের বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে। দুইটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: dailykaratoa.com
সম্পর্কিত সংবাদ
শরতের আলোয় ফোটা জলজ পদ্ম সিরাজগঞ্জে রূপের মেলা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩১ AM · Daily Nabochatona
সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ৩৫ পুলিশ সদস্যকে সম্মাননা, পিআরএলে যাওয়া ৬ সদস্যকে বিদায়ী সংবর্ধনা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কলেজে মালামাল চুরি: নিরাপত্তা প্রহরীর অভিযোগে বিএনপি নেতার নাম,জিডিতে নীরব অধ্যক্ষ !
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
