সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই নারীর আত্মহত্যা
২৪ জুন, ২০২৬ এ ১:০০ PM

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ও নরিনা ইউনিয়েনে একই দিনে দুই নারী আত্মহত্যা করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গাড়াদহ ইউনিয়নের হরিরামপুর গ্রামের ছামাদ আলীর স্ত্রী তিন সন্তানের জননী আন্জুয়ারা খাতুন (৪৫) স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করে। একই দিনে নরীনা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে সাহেব আলীর স্ত্রী দুই সন্তানের জননী আছমা খাতুন (৪৩) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
আজ বুধবার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আছমা খাতুনের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের কাছে দেয়া হয়েছে এবং আনজুয়ারা খাতুনকে আত্মহত্যা প্ররোচণায় তার স্বামীর বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।
সূত্র: dailykaratoa.com
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘শেখ হাসিনা আসবে’
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৩ PM · এইমাত্র
সিরাজগঞ্জে দিনে যানবাহনে গণহারে মামলা,রাতে ট্রাফিক অফিসে টাকার বিনিময়ে রফা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ফাঁকা ডিলারের ১৩০ পদ, একটির জন্য পড়েছে ১০ আবেদন করে
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৯ PM · বাংলা ট্রিবিউন
দুর্নীতি-চাঁদাবাজি নির্মূলে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে: সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
