সিরাজগঞ্জে মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘শেখ হাসিনা আসবে’
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৩ PM

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলা যুবলীগের নেতা শেখ আকাশের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এই ঝটিকা মিছিলটি বের করা হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের প্রায় সবার মুখেই মাস্ক পরা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কয়েকটি মাইক্রোবাসযোগে নেতা-কর্মীরা মহাসড়কে এসে জড়ো হন। এরপর তাঁরা আকস্মিকভাবে মিছিল শুরু করেন। এ সময় মহাসড়কে দলীয় স্লোগান ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দেওয়া হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ভোরে মহাসড়কে যুবলীগের কোনো মিছিল হয়েছে কি না, তা পুলিশ প্রশাসনের জানা ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এবং মিছিলের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।
তীব্র গরম ও লোডশেডিংয়ে ময়মনসিংহে জমজমাট তালপাতার হাতপাখার বাজার
সিরাজগঞ্জে রায় বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবলীগের মিছিল
উল্লাপাড়ায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ মসজিদের ইমামের বিরুদ্ধে
সিলেট গ্যাস ফিল্ডে টেন্ডার জমায় বাধা, তোপের মুখে ছাত্রদল নেতা
সিলেটে বাড়ছে হাম ও ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু
সূত্র: এইমাত্র
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে দিনে যানবাহনে গণহারে মামলা,রাতে ট্রাফিক অফিসে টাকার বিনিময়ে রফা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ফাঁকা ডিলারের ১৩০ পদ, একটির জন্য পড়েছে ১০ আবেদন করে
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৯ PM · বাংলা ট্রিবিউন
দুর্নীতি-চাঁদাবাজি নির্মূলে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে: সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
এসআরবি-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সদর থানা হতে দেশীয় রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৫ AM · সিরাজগঞ্জ নিউজ ২৪
