এসআরবি-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সদর থানা হতে দেশীয় রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৫ AM

নিজস্ব প্রতিবেদক :
এসআরবি-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১(এক) টি দেশীয় রিভালবার এবং ০২(দুই) রাউন্ড গুলি উদ্ধার।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক এসআরবি-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রাত ২১.১৫ ঘটিকায় এসআরবি-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন চর মালশাপাড়া গ্রামস্থ ৩নং চায়না বাঁধ এলাকায় জনৈক উজ্জলের দোকানের ১০০ গজ পিছনে কাশ বনের ভিতর হতে” একটি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১(এক) টি দেশীয় রিভালবার এবং ০২(দুই) রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে প্রদর্শনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত…………… তাবরীজ তাজওয়ার শরীফ মেজর কোম্পানি কমান্ডার এসআরবি-১২,সদর কোম্পানি, সিরাজগঞ্জ।
The post এসআরবি-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সদর থানা হতে দেশীয় রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার। appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
দুর্নীতি-চাঁদাবাজি নির্মূলে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে: সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নাটোরে সার নিয়ে যাওয়ার ভিডিও করে পাচারের অভিযোগ, ডিলারের অস্বীকার
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ AM · প্রথম আলো
সিরাজগঞ্জে মালচিং পদ্ধতিতে শসা চাষে বাড়ছে কৃষকের আগ্রহ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ AM · Daily Times Of Bangladesh
বিদেশে বসে কর্মীদের মাঠে নামিয়ে বিপদে ফেলবেন না: মির্জা মোস্তফা জামান
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
