সিরাজগঞ্জে দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৭ PM

NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জ: সদর থানার চর মালশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-১২ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়কের দিকনির্দেশনায় সিরাজগঞ্জ সদর থানাধীন চর মালশাপাড়া গ্রামের ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জনৈক উজ্জলের দোকানের প্রায় ১০০ গজ পেছনে কাশবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী দলটি অস্ত্র ও গুলি উদ্ধারে সক্ষম হলেও এ ঘটনায় কাউকে আটকের তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এসআরবি-১২-এর সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সূত্র: newsg24
সম্পর্কিত সংবাদ
দুর্নীতি-চাঁদাবাজি নির্মূলে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে: সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
এসআরবি-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সদর থানা হতে দেশীয় রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৫ AM · সিরাজগঞ্জ নিউজ ২৪
নাটোরে সার নিয়ে যাওয়ার ভিডিও করে পাচারের অভিযোগ, ডিলারের অস্বীকার
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ AM · প্রথম আলো
সিরাজগঞ্জে মালচিং পদ্ধতিতে শসা চাষে বাড়ছে কৃষকের আগ্রহ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ AM · Daily Times Of Bangladesh
বিদেশে বসে কর্মীদের মাঠে নামিয়ে বিপদে ফেলবেন না: মির্জা মোস্তফা জামান
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
