শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন

২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন লেগে তার ও লাইট পুড়ে ছাই হয়ে গেছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটেছে।শাহজাদপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পারভেজ আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে আটটার দিকে ইউএনও স্যার আমাকে ফোন করে বলে তার অফিসে আগুন লেগেছে। আমি সাথে সাথে দুইটি ইউনিট নিয়ে অফিসে এসে দেখি স্যারের অফিসের সামনে একটি বোর্ডে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন লেগেছে। তিনি আরও জানান, এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক শট সার্কিটে আগুনে কিছু তার ও লাইট পুড়ে গেছে। আমরা অফিসের সব স্থানে চেক করছি, যাতে আর কোন সমস্যা আছে কিনা না।এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, অফিসের নাইট গাড রাতে আমাকে ফোন করে বলে অফিসে আগুন লেগেছে। আমি সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেই।তিনি আরও বলেন, আমি তাৎক্ষণিক অফিসে চলে আসি। অফিসে এসে দেখি অফিসের সামনের একটি বোর্ডে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন লেগে বেশ কিছু বিদ্যুতের তার ও লাইট পুড়ে গেছে। তবে সময়মতো ফায়ার সার্ভিসের লোকজন আশায় এই ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

পড়ুন : গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সূত্র: nagorik tv

সম্পর্কিত সংবাদ