সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও শহীদ শামসুদ্দিন গেটের ভিক্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:২০ AM

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কের কার্যক্রম পরিদর্শন ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তিনি বিসিক শিল্প পার্ক পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্মাণাধীন শহীদ শামসুদ্দিন গেটের নির্মাণকাজের ভিক্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক। আগামি ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পে গ্যাস, বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ অন্যান্য কাজ সমাপ্ত করা হবে। যেন প্লট বরাদ্দ নেওয়া শিল্প উদ্যোক্তারা শিল্প স্থাপন শুরু করতে পারে।
মুখ্যসচিব আরও বলেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বিসিক শিল্পপার্ক মাঠে সভা করতে এসে প্রতিশ্রতি দিয়েছিলেন, থমকে থাকা এই প্রকল্পটি দ্রুত শেষ করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম,জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু,স্থানীয় সরকার বিভাগের (ভারপ্রাপ্ত) উপপরিচালক গণপতি রায়,অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন,বিসিকের মহা-ব্যবস্থাপক মাহবুবুল হাসান,সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সহ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।
এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন,বিসিক শিল্প পার্কের উন্নয়ন ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকারের মেগা প্রকল্প গুলো আমরা বাস্তবায়ন করতে চাই। সিরাজগঞ্জের উন্নয়ন মূলক কাজের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক অন্যতম।
The post সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও শহীদ শামসুদ্দিন গেটের ভিক্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া: অ্যাপেক্স জুট মিলস
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:৩৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন
২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ PM · nagorik tv
বহুলীতে উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতিতে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রবিউল ইসলাম
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মায়া ওয়াহেদকে আজীবন সম্মাননা দিল ইনার হুইল ক্লাব
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাজমিস্ত্রির পাঁচ মাসের শিশুকে বাঁচাতে প্রয়োজন ২ লাখ টাকা
২২ অক্টোবর, ২০২৬ এ ৯:২০ PM · nagorik tv
রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার ২০
২২ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
