রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার ২০
২২ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৪ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ও ডিবি পুলিশের নিয়মিত কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধের অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে বেলপুকুর থানা পুলিশ ভড়ুয়াপাড়া গ্রাম থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আশাদুলকে (২৭) গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মোঃ সাদেকের ছেলে। তাঁর বিরুদ্ধে বেলপুকুর থানায় পূর্বে আরও ৩টি মাদক মামলা রয়েছে।একই দিন রাত পৌনে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ খরবোনা নদীর ধার রমনা পট্টি এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ খরবোনা নদীর ধার (বাজে কাজলা) এলাকার মোঃ নজরুল ইসলাম নজুর ছেলে মোঃ রনি (৩৬) এবং মোঃ মিনালের ছেলে মোঃ সেন্টুকে (৩১) গ্রেফতার করে।এর আগে সকাল ৭টার দিকে রাজপাড়া থানা পুলিশ সিটি বাইপাস মোড় এলাকা থেকে মোঃ ওয়াজাতুল্লাহ ওয়াস্তিকে (২৬) গ্রেফতার করে। হেতেমখাঁ লিচুবাগান এলাকা থেকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ আইনুল ইসলামের ছেলে। বর্তমানে সে নতুন বিলসিমালা বন্ধগেট এলাকায় বসবাস করে।এছাড়াও নগরীর বিভিন্ন থানা পুলিশের অভিযানে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধমূলক মামলায় ৭ জন রয়েছেন। সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।বৃহস্পতিবার সকালে সকল আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
The post রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া: অ্যাপেক্স জুট মিলস
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:৩৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও শহীদ শামসুদ্দিন গেটের ভিক্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:২০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন
২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ PM · nagorik tv
বহুলীতে উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতিতে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রবিউল ইসলাম
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মায়া ওয়াহেদকে আজীবন সম্মাননা দিল ইনার হুইল ক্লাব
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাজমিস্ত্রির পাঁচ মাসের শিশুকে বাঁচাতে প্রয়োজন ২ লাখ টাকা
২২ অক্টোবর, ২০২৬ এ ৯:২০ PM · nagorik tv
