সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করায় ৩ লাখ টাকা জরিমানা
১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:১০ AM

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করায় তিন লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ।রবিবার বিকেলে উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামের মো. দুদু মিয়া অবৈধভাবে পুকুর খনন করায় তাকে এই জরিমানা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, উপজেলার কাজিপুর গ্রামের মো. দুদু মিয়া অবৈধভাবে একটি পুকুর খনন করে পুকুরের মাটি বিক্রি করছে। এছাড়াও তিনি সরকারি খাল মাটি ফেলে ভরাট করছে এমন তথ্য পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুকুরটিতে অভিযান পরিচালনা করে তাকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও জানান, অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে তিন লাখ টাকা জরিমানা আদায় ও মাটিবাহী কয়েকটি গাড়ির যন্ত্রাংশ ভেঙে দেওয়া হয়েছে। পুকুর থেকে মাটি কাটার এস্ককাভেটর মেশিনটিও তুলে দেওয়া হয়েছে। খননকৃত পুকুরটি থেকে যদি সামান্য পরিমাণ মাটিও কাটা হয়, সেক্ষেত্রে জরিমানা নয়, জমির মালিককে জেল দেওয়া হবে। যেখানে অবৈধভাবে পুকুর খনন করা হবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, অবৈধভাবে পুকুর খনন বন্ধে বিগত বছরগুলোর তুলনায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।তিনি আরও বলেন, অবৈধ পুকুর খননকারীদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ সর্বোচ্চ প্রয়োগ করা হবে।
পড়ুন : মির্জাপুরে সাহেব বাড়ির দুর্গোৎসবে বিদেশি দর্শনার্থীদের ঢল
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে উঠতি মধ্যবিত্তের বিকাশ এবং স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা
১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:১৬ AM · প্রথম আলো
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ; সিজন-৪’ অনুষ্ঠিত
১৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সয়াধানগড়া জগাই মোড়ে গলি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন
১৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চাঁদাবাজ-দখলবাজদের বিএনপিতে স্থান হবে না: মির্জা মোস্তফা জামান
১৮ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে পূজামণ্ডপে জেলা পরিষদের ৫৫ লাখ টাকার চেক বিতরণ
১৮ অক্টোবর, ২০২৬ এ ৯:২৫ PM · Ntvbd
