মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ; সিজন-৪’ অনুষ্ঠিত
১৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৫ PM

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচের মেগা ফাইনাল আজ রবিবার ১৮ অক্টোবর ২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। মোট ১১ টি পানশী নৌকা উক্ত বাইচে অংশ গ্রহণ করে।গত ৯ অক্টোবর মরহুর আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচের শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে ৯,১০,১১ ও ১৬,১৭ ও ১৮ অক্টোবর মোট ছয়(৬) দিন ব্যাপী উক্ত পানশী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।১ম পুরস্কার নগদ এক লাখ বিশ (১,২০,০০০) হাজার, ২য় পুরস্কার আশি (৮০,০০০) হাজার, ৩য় পুরস্কার ষাট (৬০,০০০) হাজার, ৪র্থ পুরস্কার (৪০,০০০) হাজার টাকা পুরস্কার বিতরণ করা হয়।মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচের সভাপতিত্ব করেন হাদল ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম প্রামাণিক।
সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় সকল পুরস্কার হাদল ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম একাই প্রদান করেন।তিনি আবারও আসন্ন হাদল ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী,সবাই তাঁর জন্য দোয়া ও আর্শীবাদ সহ ভালোবাসা দিবেন উক্ত ইউনিয়ন সর্ব জনসাধারণ।তিনি আবারও সবার নিকট ভোট প্রার্থনা করেছেন আসন্ন ইউপি নির্বাচনে।মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ মেগা ফাইনালে বনগ্রাম ভাই ভাই পঙ্খিরাজ নৌকাকে পরাজিত করে চাঁন্দাই জনতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তৃতীয় স্থান অর্জন করেন হাদল দুরান্ত এক্সপ্রেস ও চর্তুথ স্থান অর্জন করেন নিউ শেরে বাংলা খাগড়বাড়িয়া।
পানশী নৌকা বাইচের মেগা ফাইনালের পুরস্কার বিতরণ করেন হাদল ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম, স্বনামধন্য পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, বিডি নৌকা বাইচ গ্রুপের উপদেষ্টা প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, সাবেক চেয়ারম্যান পার্শ্বডাঙ্গা ইউপি মোঃ রবিউল করিম তারেক, অধ্যক্ষ মোঃ আবু সাইদ, বনগ্রামের বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ বাবুল আকতার জামান, ভাঙ্গুড়া উপজেলা যুবদলের কার্যকরী সদস্য মোঃ শামীম হোসেন সহ হাদল ইউনিয়নের গণমান্য ব্যক্তিবর্গ।উক্ত পানশী নৌকা বাইচ পরিচালনা করেন মোঃ ফিরোজ আহমেদ ও অধ্যক্ষ মোঃ আবু সাইদ।
ঐতিহ্য রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগে নৌকা বাইচ বাংলার নদী মাতৃক জনপদের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এক সময় বর্ষা মৌসুমে গ্রাম বাংলার নদী-নালা ও জলাশয়ে নৌকা বাইচ ছিল মানুষের অন্যতম প্রধান বিনোদন। সময়ের পরিবর্তনে আধুনিক বিনোদনের বিস্তারে অনেক এলাকায় এ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এমন পরিস্থিতিতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচের আয়োজন স্থানীয় সংস্কৃতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে।উৎসবে আসা দর্শনার্থীরা জানান, এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়; বরং বর্তমানে নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরার গুরুত্বপূর্ণ উদ্যোগ। নিয়মিত নৌকা বাইচ উৎসব আয়োজন করা হলে স্থানীয় সংস্কৃতির বিকাশের পাশাপাশি মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে।সব মিলিয়ে, পাবনার ফরিদপুর উপজেলার হাদল বড় বিল সৈকত এলাকায় আয়োজিত” মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে পানশী নৌকা বাইচ উৎসব–২০২৬; সিজন-৪’ হয়ে ওঠে ঐতিহ্য, আনন্দ ও সম্প্রীতির এক বর্ণিল আয়োজন। হাদল বড় বিল সৈকতের ঢেউয়ে বৈঠার ছন্দ আর দর্শকদের উচ্ছ্বাসে যেন নতুন করে প্রাণ ফিরে পায় গ্রাম বাংলার চিরচেনা নৌকা বাইচের ঐতিহ্য।
হাজার হাজার দর্শক সমর্থক এই ঐতিহাসিক গ্রাম বাংলা ঐতিহ্য হাজার বছরের বিনোদন কৃষক কৃষণির পানশী নৌকা বাইচের মেগা ফাইনাল প্রাণ ভরে উপভোগ করেন এবং হাদল ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম প্রামাণিক কে অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর পরিবার সহ হাদলগ্রামবাসির জন্য প্রাণভরে দোয়া করেন এমন হারানো গ্রাম বাংলা ঐতিহ্যের বিনোদন নৌকা বাইচ দিয়ে প্রজন্মের কাছে হারানো গৌরব ফিরে আনার জন্য।
The post মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ; সিজন-৪’ অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে উঠতি মধ্যবিত্তের বিকাশ এবং স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা
১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:১৬ AM · প্রথম আলো
সিরাজগঞ্জে সয়াধানগড়া জগাই মোড়ে গলি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন
১৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চাঁদাবাজ-দখলবাজদের বিএনপিতে স্থান হবে না: মির্জা মোস্তফা জামান
১৮ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে পূজামণ্ডপে জেলা পরিষদের ৫৫ লাখ টাকার চেক বিতরণ
১৮ অক্টোবর, ২০২৬ এ ৯:২৫ PM · Ntvbd
সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের চেক বিতরণ | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৬ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
