সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের চেক বিতরণ | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৬ PM

সিরাজগঞ্জ, ১৮ অক্টোবর ২০২৬ (বাসস): জেলায় আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ৫৫১ টি পূজামণ্ডপকে শুভেচ্ছা উপহারের চেক প্রদান করা হয়েছে।
আজ রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু প্রমুখ।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ জেলার ৫৫১ টি মণ্ডপের প্রত্যেকটিকে শুভেচ্ছা উপহার হিসেবে দশহাজার টাকার চেক প্রদান করা হয়।
সূত্র: Bangladesh Sangbad Sangstha (BSS)
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে উঠতি মধ্যবিত্তের বিকাশ এবং স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা
১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:১৬ AM · প্রথম আলো
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ; সিজন-৪’ অনুষ্ঠিত
১৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সয়াধানগড়া জগাই মোড়ে গলি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন
১৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চাঁদাবাজ-দখলবাজদের বিএনপিতে স্থান হবে না: মির্জা মোস্তফা জামান
১৮ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে পূজামণ্ডপে জেলা পরিষদের ৫৫ লাখ টাকার চেক বিতরণ
১৮ অক্টোবর, ২০২৬ এ ৯:২৫ PM · Ntvbd
