শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে সয়াধানগড়া জগাই মোড়ে গলি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

১৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৪ PM

সিরাজগঞ্জে সয়াধানগড়া জগাই মোড়ে গলি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া জগাই মোড় ঈদগাহ মাঠসংলগ্ন গলি রাস্তার ঢালাই নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় পৌর শহরের সয়াধানগড়া জগাই মোড় ঈদগাহ মাঠসংলগ্ন গলিতে এ নির্মাণকাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূর কায়েম সবুজ।উদ্বোধনকালে মোঃ নূর কায়েম সবুজ বলেন, জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা আমাদের সবার দায়িত্ব। দীর্ঘদিন পর সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।তিনি আরও বলেন, নির্মাণকাজে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশের সড়কগুলো চলাচলের উপযোগী রাখা অত্যন্ত জরুরি। জনকল্যাণমূলক এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি, যুবসমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

The post সিরাজগঞ্জে সয়াধানগড়া জগাই মোড়ে গলি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ