সিরাজগঞ্জের কাজীপুরে যমুনার ভয়াবহ ভাঙন
১১ আগস্ট, ২০২৬ এ ৫:০৯ AM

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনার ভাঙন রোধে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। ফলে পানি বৃদ্ধি পেলেই দেখা দেয় ভাঙন। তাই এবারও ভাঙন দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে কাজীপুরে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। যমুনা নদী বেষ্টিত জেলার কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। কাজীপুর উপজেলার চরগিরিস এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। হুমকির মুখে চরগিরিস সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘরবাড়ি, গাছপালাসহ বহু স্থাপনা।
জানা গেছে, সিরাজগঞ্জ জেলার অভ্যন্তরীণ নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার গুমানী, গোহালা, বড় পাঙ্গাসী, ইছামতি, ফুলজোর, বাঙালি, বড়াল, হুরাসাগর নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পেলেও বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
কাজীপুর উপজেলার চরগিরিস এলাকার আব্দুর রাজ্জাক বলেন, মাঝে কয়েকদিন যমুনার ভাঙন কিছুটা কম ছিল। তবে গত দুইদিন ধরে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। রাস্তাঘাট, ফসলি জমি, গাছপালা সবকিছু নদীতে চলে যাচ্ছে। মুহূর্তের মধ্যে যমুনায় ধসে পড়ছে ঘরবাড়ি, গাছপালা, ফসলি জমি। সরিয়ে নেওয়ার সময় পাওয়া যাচ্ছে না। ভাঙন ঠেকাতে কিছুই করা হচ্ছে না। চরগিরিস সরকারি প্রাথমিক বিদ্যালয় যেকোনো মুহূর্তে যমুনায় ধসে পড়বে। চোখের সামনে সব নদীতে চলে যাচ্ছে, কিছুই করতে পারছি না।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন, টানা সাতদিন ধরে যমুনা নদীর পানি বেড়েছে। এতে নদীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ছয় সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচে এবং কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে তিন সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকদিন ধরে যমুনার পানি বাড়ছে। পানি বৃদ্ধির কারণে যমুনার তীরবর্তী চরাঞ্চলের কিছু নিম্নভূমি প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি আরো তিন-চারদিন অব্যাহত থাকতে পারে। তবে বিপৎসীমা অতিক্রম করা এবং বন্যার কোনো আশঙ্কা নেই।
সূত্র: Amar Desh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ গণপূর্তে নির্বাহী প্রকৌশলীর ঠিকাদারি সাম্রাজ্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১২ PM · Janobani
তানোরে শহীদ জিয়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বিতরণ অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩০ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২১ PM · nagorik tv
ঘাটাইল উপজেলা প্রশাসনের নাকের ডগায় ডেঙ্গুর ঝুঁকি, ময়লা-আবর্জনার স্তূপে দুর্ভোগ
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বদলিজনিত বিদায়ে সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুকে বিদায় সংবর্ধনা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
