৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা
৬ নভেম্বর, ২০২৬ এ ১১:২২ AM

মোঃ হোসেন আলী ছোট্ট :৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালি সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।সভায় তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দিবসটি যথাযথ মর্যাদা, শৃঙ্খলা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করতে হবে। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, মোঃ আজিজুর রহমান দুলাল ও মোঃ মজিবুর রহমান লেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, ভিপি অমর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য যথাযথভাবে তুলে ধরতে হবে। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।বক্তারা আরও বলেন, র্যালিতে ব্যাপক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা জোরদার করতে হবে। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।এ সময় র্যালিসহ দিবসের অন্যান্য কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভা শেষে সিরাজগঞ্জ জেলা বিএনপির অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
The post ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অধিক লাভের আশায় মাঠে যমুনা চরের বাদাম চাষিরা
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৭ PM · karatoa.com.bd
চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
