সিরাজগঞ্জে শিশু-কিশোরদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:০৮ AM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশের লক্ষ্যে সিরাজগঞ্জে জেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদ্রাসার হলরুমে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মো. ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।প্রধান অতিথির বক্তব্যে গণপতি রায় বলেন, শিশু-কিশোরদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। লেখাপড়ার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। এর মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বৃদ্ধি পাবে।তিনি আরও বলেন, শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দিতে হবে। তাদের সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানে আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি, ধর্মীয় জ্ঞান, নৈতিক শিক্ষা ও সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটাতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় নির্বাচিত প্রতিযোগীরা জেলা পর্যায়ে বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দেয়।প্রতিযোগিতায় সাতটি ক্যাটাগরিতে তিনটি বিভাগের মোট ৬০ জন বিজয়ীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। পুরস্কার ও সনদ পেয়ে বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, প্রতিযোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতার ধারাবাহিক আয়োজন শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, ইসলামী সংস্কৃতির চর্চা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
The post সিরাজগঞ্জে শিশু-কিশোরদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
৭ নভেম্বর, ২০২৬ এ ৫:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা,ভোট গ্রহণ ৪ ডিসেম্বর
৭ নভেম্বর, ২০২৬ এ ৪:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু
৭ নভেম্বর, ২০২৬ এ ৪:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তরুণদের হাত ধরে আন্তর্জাতিক বাজারে তাঁতকুঞ্জ সিরাজগঞ্জ
৭ নভেম্বর, ২০২৬ এ ৩:০০ PM · Boishakhi Online
প্রতিষ্ঠাবার্ষিকীতে রায়গঞ্জে পত্রিকা বিক্রেতাদের মিষ্টিমুখ করাল বন্ধুসভা
৭ নভেম্বর, ২০২৬ এ ১:৩৯ PM · প্রথম আলো
