সিরাজগঞ্জে নিষিদ্ধ আ. লীগের দুই নেতা গ্রেফতার
৭ নভেম্বর, ২০২৬ এ ২:১৬ PM

০৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগা নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. নাজমুল হক বাবু (৪৮) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাগা পশ্চিমপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন (৫৫)।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাগা গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ওই দুই নেতাকে আটক করা হয়। পরে শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
‘জাতীয় বিপ্লব দিবস আমাদের ঐক্য, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে’
কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুক্তিযোদ্ধা পরিবারের মর্যাদা রক্ষার আহ্বান
বাংলাদেশের মাটিতে যেন আর কখনো কোনো নতুন স্বৈরাচার জন্ম নিতে না পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রেসিডেন্টের আন্তরিকতায় অভিভূত বরিশাল অঞ্চল জমিয়াতুল মোদার্রেছীন
দেশের প্রতিটি সংকটে জিয়া পরিবার বারবার হাল ধরেছে: মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি
খুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি, ক্ষোভ জানালেন কেসিসি প্রশাসক
সউদী অর্থায়নে যেভাবে মিলছে বিনা খরচে প্রিয়জনসহ উমরাহ করার সুযোগ
রাজধানীতে ২৬ নভেম্বর শুরু হচ্ছে ১০ম ফায়ার ও সিকিউরিটি এক্সপো, ২০ দেশের ১২০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ
পুলিশের অবস্থান পরিষ্কারের আহবান শিক্ষার্থীদের, দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন
ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে যমুনা নদী থেকে ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
৯ নভেম্বর, ২০২৬ এ ৬:২৩ PM · Alokito Bangladesh
ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির
৯ নভেম্বর, ২০২৬ এ ৩:০৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাটের ব্যাগে বৃক্ষ উপহার, নাটোরে পরিবেশকর্মী পলাশের ব্যতিক্রমী উদ্যোগ
৯ নভেম্বর, ২০২৬ এ ২:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ফুলজোড় ডিগ্রি কলেজে নিয়োগের আগেই নিরাপত্তা প্রহরীর দায়িত্বে জাকারিয়া
৯ নভেম্বর, ২০২৬ এ ২:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
