শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের দ্বিতীয় তলার ছাদ ঢালাই ,ভক্তদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস
৬ নভেম্বর, ২০২৬ এ ১১:২৬ AM

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জ শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তির মধ্যে দিয়ে শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের নির্মাণাধীন বহুতল ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের শুভক্ষণ হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরে নির্মাণাধীন বহুতল ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের শুভক্ষন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,শ্রী শ্রী যুগল কিশোর মন্দির কমিটির সভাপতি শশধর সরকার,সাধারণ সম্পাদক এডভোকেট বিষ্ণুপদ সাহা সহ অন্যান্য সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দরা এসময় বলেন,ছাদ ঢালাইয়ের এই শুভক্ষণ শুধু একটি নির্মাণকাজের অগ্রগতি নয় বরং ভক্তদের ধর্মীয় অনুভূতি,বিশ্বাস ও ঐক্যের এক আনন্দঘন মাইলফলক। প্রতিটি ধাপে জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের শ্রম,ত্যাগ,সহযোগিতা ও আন্তরিক প্রার্থনা।আমরা বিশ্বাস করি শ্রী শ্রী যুগল কিশোরের কৃপায় মন্দিরের নির্মাণকাজ দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন হবে।
উল্লেখ্য: মন্দিরের এই নির্মাণকাজকে ঘিরে ভক্ত,সেবায়েত ও শুভানুধ্যায়ীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসাহ। দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে সবার সম্মিলিত সহযোগিতা আন্তরিকতা ও ভালোবাসায় এগিয়ে চলছে মন্দিরের নির্মাণ কার্যক্রম।
The post শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের দ্বিতীয় তলার ছাদ ঢালাই ,ভক্তদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
১০ নভেম্বর, ২০২৬ এ ২:২৩ PM · Ajker Patrika
পহেলা জানুয়ারি শুরু সিরাজগঞ্জে খাজা এনায়েতপুরী (রঃ) এর ১১২তম ওরশ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:৫৫ PM · এইমাত্র
সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাতভর নাশকতার চেষ্টা, রেললাইন-মহাসড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৮ AM · Sarabangla
সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
