সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
১২ আগস্ট, ২০২৬ এ ৩:৩৫ PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে জিল্লার রহমান (৬৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই জিল্লার রহমান জাল নিয়ে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায়। বৃষ্টির মাঝে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বড়পাঙ্গাসী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জিল্লার রহমানের মরদেহ বিল থেকে উদ্ধার করে তার বাড়িতে নেওয়া হয়েছে।
সূত্র: বাণিজ্য প্রতিদিন
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · dailykaratoa.com
যমুনার ভাঙনে অস্তিত্ব সংকটে চরাঞ্চল, হুমকিতে স্কুল
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে বড়াল নদীতে যুবক নিখোঁজ, ৬ ঘন্টার পর উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · সময়ের কণ্ঠস্বর
