সিরাজগঞ্জে ৫০ বছরের পুরোনো রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন
১১ আগস্ট, ২০২৬ এ ৩:১০ PM

সিরাজগঞ্জের কামারখন্দে প্রায় ৫০ বছরের পুরোনো রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা দখলমুক্ত করে দ্রুত জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুরে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের মাহমুদাকোলা উত্তরপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ব্রিটিশ আমল থেকে রাস্তাটি গ্রামের সাধারণ মানুষের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ নির্বিঘ্নে এই রাস্তা দিয়ে চলাচল করলেও সম্প্রতি রাতের আঁধারে জোরপূর্বক রাস্তাটি দখল করে নেওয়া হয়েছে। এতে গ্রামের সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, রাস্তাটি দখল হয়ে যাওয়ায় শিক্ষার্থী, বয়স্ক মানুষসহ জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। দীর্ঘদিনের ব্যবহৃত এই রাস্তা দ্রুত দখলমুক্ত করে চলাচলের উপযোগী করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন কালিয়া হরিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মো. সোনাউল্লাহ সোনোসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, জনসাধারণের দীর্ঘদিনের চলাচলের রাস্তা কোনোভাবেই দখল করে রাখা উচিত নয়। বিষয়টি তদন্ত করে দ্রুত রাস্তা দখলমুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সরকারি সহায়তার নামে অসহায় নারীদের নিকট থেকে ১০ লাখ টাকা আদায়
১১ আগস্ট, ২০২৬ এ ১:০৯ PM · nagorik tv
বন্ধ পাটকল ইজারা পাচ্ছে প্রাণ আরএফএল ও হ্যামকো গ্রুপ, বিনিয়োগ করবে হাজার কোটি টাকা
১১ আগস্ট, ২০২৬ এ ৯:১৯ AM · প্রথম আলো
এক জেলার ১৩ মাদ্রাসার সবাই ফেল, নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা
১১ আগস্ট, ২০২৬ এ ৩:৩৫ AM · banglatribune.com
সিরাজগঞ্জে এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফলে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের বড় সাফল্য
১০ আগস্ট, ২০২৬ এ ১১:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
