সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন ও ইনজেকশন উদ্ধার, আটক ২
২৪ আগস্ট, ২০২৬ এ ৫:১৬ PM

সিরাজগঞ্জে একটি ট্রাক থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
আজ (সোমবার, ২৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এসব তথ্য জানান।
পুলিশ জানায়, রোববার গভীর রাতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজায় ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাক থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জের রামভদ্রপুর কবিরাজপাড়া এলাকার বিশারত আলীর ছেলে মো. আবু বক্কার এবং ট্রাকের সহকারী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার লালবর আলীর ছেলে মো. সোহাগ আলীকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে মাদক বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সূত্র: এখন টিভি
সম্পর্কিত সংবাদ
সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রেলস্টেশনে অস্ত্রের মহড়া ও চাঁদাবাজির দাবিতে ছড়ানো ভিডিওটি শুটিংয়ের
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২২ PM · প্রথম আলো
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নেতৃবৃন্দের সাক্ষাৎ
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ফেসবুক পোস্টে হামলার দাবি, ঘটনাস্থলে মিলল না দৃশ্যমান চিহ্ন
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বড়াল নদীতে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৬ PM · Sarabangla
