শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে বড়াল নদীতে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৬ PM

সিরাজগঞ্জে বড়াল নদীতে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে নৌকা থেকে পড়ে সজীব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সজীব নৌকাযোগে বাঘাবাড়ির উদ্দেশে রওনা হন। পথে বড়াল নদীর রাউতারা এলাকায় হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে যান তিনি। এ সময় নদীতে প্রবল স্রোত থাকায় মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে যান সজীব।

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

পরে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় আধাঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে নদীর তলদেশ থেকে সজীবের মরদেহ উদ্ধার করা হয়।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর পারভেজ আহমেদ বলেন, ‘খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। কিন্তু সন্ধান না পাওয়ায় রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে।’

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত-শত মানুষ ভিড় করেন। সজীবের মরদেহ বাড়িতে নেওয়ার পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।

সূত্র: Sarabangla

সম্পর্কিত সংবাদ