সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪৮ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের সিংড়া উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সদস্য, রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আরিফুল ইসলাম আরিফের উদ্যোগে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ৮নং ওয়ার্ড ভোগা গ্রামের মায়ার বাজারে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ভোগা গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ ভোটার উপস্থিত হয়ে সমর্থন ব্যক্ত করেন।
উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম আরিফ উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন নিবেদিত কর্মী। বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদের ১৭ বছরে রাজপথে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি এবং নানা নির্যাতনের শিকার হয়েছি।আমার একমাত্র লক্ষ্য স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর হাতকে আরও শক্তিশালী করা এবং অবহেলিত ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবক হয়ে কাজ করা”।
তিনি আরও জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির কাছে তিনি মনোনয়ন প্রত্যাশা করবেন। দল তাকে মনোনীত করলে এবং ইউনিয়নবাসী ভোটে নির্বাচিত করলে, রামানন্দ খাজুরা ইউনিয়নকে একটি মডেল, নির্যাতনমুক্ত ও সুশাসিত ইউনিয়নে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি।
The post সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রেলস্টেশনে অস্ত্রের মহড়া ও চাঁদাবাজির দাবিতে ছড়ানো ভিডিওটি শুটিংয়ের
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২২ PM · প্রথম আলো
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নেতৃবৃন্দের সাক্ষাৎ
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ফেসবুক পোস্টে হামলার দাবি, ঘটনাস্থলে মিলল না দৃশ্যমান চিহ্ন
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বড়াল নদীতে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৬ PM · Sarabangla
