শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নেতৃবৃন্দের সাক্ষাৎ

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২০ PM

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

আগামী ২৬ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের বহুল প্রত্যাশিত সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সাধারণ সভার বিষয়টি অবহিত করতে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম শাহীন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না জেলা পরিষদ প্রশাসকের হাতে আসন্ন সাধারণ সভার অবগতিপত্র এবং প্রেসক্লাবের সদস্যদের তালিকা তুলে দেন।

এ সময় প্রেসক্লাবের বিভিন্ন সাংগঠনিক বিষয় ও আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ সভা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক এনামুল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সাধারণ সভাকে সামনে রেখে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

The post সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নেতৃবৃন্দের সাক্ষাৎ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ