শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ১৯ সেপ্টেম্বর

১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৮ PM

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ১৯ সেপ্টেম্বর

মোঃ হোসেন আলী ছোট্র :

সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত স্বেচ্ছাসেবীদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে “স্বেচ্ছাসেবী মিলন মেলা-২০২৬”।

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ সিরাজগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিতব্য এ মিলন মেলাকে প্রাণবন্ত ও সফল করতে সদর উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৬টায় সিরাজগঞ্জ শহরের নর্থ টাউন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মতবিনিময় সভায় সিরাজগঞ্জ সদর উপজেলা অধীন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। সভায় আসন্ন স্বেচ্ছাসেবী মিলন মেলা-২০২৬-এর সার্বিক পরিকল্পনা, আয়োজনকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করার বিভিন্ন উদ্যোগ এবং স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হবে।

পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে মিলন মেলার কর্মপরিকল্পনা আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে। এ সভার মাধ্যমে জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও বাড়বে বলে প্রত্যাশা আয়োজকদের।

আয়োজকরা মনে করছেন, সমাজের কল্যাণে কাজ করা বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী মিলন মেলা-২০২৬ একটি অর্থবহ ও প্রাণবন্ত আয়োজন হিসেবে রূপ নেবে।

এ মতবিনিময় সভায় সিরাজগঞ্জ সদর উপজেলার সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

The post সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ১৯ সেপ্টেম্বর appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ