শাহজাদপুর সংবাদ

তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ

১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM

তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ

নওগাঁর পোরশা উপজেলার ২ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইকবাল হাসান শাহ। নির্বাচনকে ঘিরে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন বলে তাঁর সমর্থকেরা জানিয়েছেন।

ইকবাল হাসান শাহ ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পথচলা শুরু করেন। তিনি পোরশা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পোরশা উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের পাশে থেকে কাজ করতে চান বলে জানিয়েছেন ইকবাল হাসান শাহ। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাঁদের সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন-চাহিদা সম্পর্কে জানার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

নির্বাচনকে সামনে রেখে তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে ইকবাল হাসান শাহ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

ইকবাল হাসান শাহ বলেন, “তেঁতুলিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। নির্বাচনে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রয়েছে। নির্বাচনের তফসিল ও অন্যান্য আনুষ্ঠানিকতা সামনে এলে প্রার্থিতা নিয়ে আরও স্পষ্ট চিত্র পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্র: সিরাজগঞ্জের কাগজ

সম্পর্কিত সংবাদ