সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকের দুই চালক নিহত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫৪ PM

সিরাজগঞ্জের কামারখন্দে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকে বাসের ধাক্কায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর এলাকার মো. আপন ইসলাম (২৬) ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মো. আসলাম (৪০)।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মহাসড়কের পাশে একটি ট্রাক বিকল হয়ে পড়লে দুই ট্রাকচালক সেটি মেরামতের কাজ করছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির ‘আলিশা পরিবহন’-এর একটি বাস ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকচালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার সাহা জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। তবে বাসটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এরই মধ্যে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহত দুই ট্রাকচালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক বাসচালক ও হেলপারকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
সূত্র: SAMAKAL
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে প্রতিবাদ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে জামায়াত কর্মীর মৃত্যু
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৩ PM · nagorik tv
সিরাজগঞ্জ মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন, সূচনা জানা যায়নি
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৯ AM · Passenger Voice
তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
