সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
১৯ আগস্ট, ২০২৬ এ ৬:৫৮ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালী করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে পৌর ভাসানী মিলনায়তন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আহসান হাবিব উজ্জল, যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন ছানু, হেলাল আহমেদ প্রমুখ।আর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের ১৮টি ইউনিটের বিভিন্ন উপজেলা, পৌর, থানা, ইউনিয়নের নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ রংবেরঙের ব্যানার, ফেস্টুন প্লেকার্ড ও ধানের শীষের মুঠি নিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে নেচে-গেয়ে মিছিল নিয়ে শ্লোগান দিয়ে পৌর ভাসানী মিলনায়তন চত্বরে এসে সমবেত হয়।সমাবেশ শেষে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক এসএস রোড হয়ে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে গিয়ে শেষ হয়।
পড়ুন : যত্রতত্র সিএনজি পার্কিং: কুলাউড়ায় ৭টি জব্দ, ১ জনের কারাদণ্ড
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা আইনের মামলাসহ পৃথক মামলায় গ্রেফতার ৩
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৯ PM · Sarabangla
সিরাজগঞ্জে স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রী মিরা অপহরণ, উদ্ধারের দাবিতে বাবার সংবাদ সম্মেলন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৮ PM · nagorik tv
উল্লাপাড়ার সন্তান জুনান নাহিয়ান নিলয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষা অধিকার নিশ্চিতে ‘পাবলিক হেয়ারিং’ অনুষ্ঠিত
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:১২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে মিল্ক ভিটার ৬ কর্মী চাকরিচ্যু,আমরণ অনশন শুরু
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
