সিরাজগঞ্জে স্ত্রীকে ফিরে পেতে শিশুকে অপহরণ, গ্রেপ্তার ১
১১ আগস্ট, ২০২৬ এ ১০:৪৪ PM

সিরাজগঞ্জে স্ত্রীকে ফিরে পেতে শিশুকে অপহরণ করায় একজনকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ।অপহৃত তৃতীয় শ্রেণির স্কুলছাত্র শিপন মিয়া (১০) কে বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া থেকে উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। একইসাথে অপহরণের ঘটনায় অভিযুক্ত মোতালেব পরামানিক (৪০) কে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, অভিযোগ পেয়ে ফোর্স’সহ গত (১০ আগস্ট) সোমবার গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের বেলকুটি উপজেলার খামার উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোতালেব পরামানিক’কে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমেত বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, “ আজকে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন। গ্রেফতার মোতালেব পরামানিক শাহজাদপুর উপজেলার নবীপুর গ্রামের মৃত ময়দান পরামানিকের ছেলে।অপহরণের শিকার বাচ্চাটির মা বিথি খাতুন (৩০) জানিয়েছেন, গত রবিবার মোতালেব পরামানিক তার শিপন মিয়াকে তার স্কুল ভানুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট থেকে অপহরণ করে। এদিকে স্কুলের সময় শেষ হলেও বাড়িতে না ফেরায় তিনিসহ পরিবারের লোকজন পুত্র শিপনকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্কুলের সহপাঠীরা জানায় একজন লম্বা চওড়া মানুষ শিপন’কে নিয়ে গেছে।এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অপহৃত শিপনের মায়ের নম্বরে ফোন করেন মোতালেব। শিপনকে পেতে হলে প্রথমে সে ৫ লক্ষ টাকা দাবি করে। একটু পরে আবারো ফোন করে শিপনের মুক্তি বিনিময়ে মোতালেব তার প্রাক্তন স্ত্রী বিলকিছকে তার হাতে তুলে দিতে বলেন।উদ্ধার হওয়া শিপনের পিতা সবুজ মিয়া (৩৮) জানান, অপহরণ কারী মোতালেব আমার বোনের প্রাক্তন স্বামী। সে একজন খারাপ মানুষ। আগেও জেল খেটেছে। আর জেলে থাকাকালিন গত বছরের ডিসেম্বর মাসে আমার বোন তাকে ডিভোর্স দেয়। পরে আমার বোন অন্য জায়গায় বিয়ে করেছে। এসব জেনেও সে আমার বোনের পিছু ছাড়ছে না। আমার ছেলেকে অপহরণ করলে আমরা পুলিশের দারস্ত হই।
পড়ুন : সবকিছু রাষ্ট্র করে দেবে-এ মানসিকতা বদলাতে হবে: নেত্রকোনার ডিসি
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik.com
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
৭ নভেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
৭ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৮ PM · nagorik tv
সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর শুভ ঊদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
৭ নভেম্বর, ২০২৬ এ ৯:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান, সম্পাদক দুলু
৭ নভেম্বর, ২০২৬ এ ৮:২৬ PM · Alokito Bangladesh
বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন জিয়াউর রহমান: জ্বালানিমন্ত্রী
৭ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৮ PM · The Daily Ittefaq
প্রতিষ্ঠাবার্ষিকীতে মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রত্যাশিত সিরাজগঞ্জ
৭ নভেম্বর, ২০২৬ এ ৭:৩০ PM · দৈনিক এদিন
