শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে সোনার বাংলা এনজিও পরিচালকের মরদেহ উদ্ধার

১৭ আগস্ট, ২০২৬ এ ৩:৪৬ AM

সিরাজগঞ্জে সোনার বাংলা এনজিও পরিচালকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে আরিফুল ইসলাম (৪৫) নামে এক এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) রাতে উপজেলার দুর্গানগর গ্রামের বাড়ির পাশের একটি কাঠবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফুল ইসলাম দুর্গানগর গ্রামের বাসিন্দা এবং সোনার বাংলা এনজিওর পরিচালক ছিলেন। তিনি একই গ্রামের দানেজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি মেহগনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরিফুল ইসলামের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সূত্র: Barta Bazar

সম্পর্কিত সংবাদ