সিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে হ্যান্ড ওয়াশ,সাবান ও শ্যাম্পু বিতরণ
২০ অক্টোবর, ২০২৬ এ ৮:১৫ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :
‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সিরাজগঞ্জে এলাকাবাসীর মাঝে হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, সাবান ও গুঁড়া সাবান বিতরণ করেছে আব্দুস সাত্তার ফাউন্ডেশন।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় সিরাজগঞ্জের মতি সাহেবের ঘাট জামে মসজিদের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার।
এ সময় হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, মানবস্বাস্থ্য সুরক্ষা ও সংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়া। প্রতিদিন আমরা দরজার হাতল, মুঠোফোন, টাকার নোট ও যানবাহনের হাতলসহ বিভিন্ন বস্তু স্পর্শ করি। এসবের মাধ্যমে হাতে জীবাণু জমতে পারে। পরে সেই হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করলে কিংবা খাবার গ্রহণ করলে জীবাণু শরীরে প্রবেশের সুযোগ পায়। ফলে ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়তে পারে।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের উন্নয়নে স্বাস্থ্যসম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে অনেক রোগের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।
হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, স্যানিটেশন খাতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। করোনাভাইরাস মহামারির অভিজ্ঞতা থেকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে।
তিনি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।
আব্দুস সাত্তার ফাউন্ডেশনের এ উদ্যোগের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
The post সিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে হ্যান্ড ওয়াশ,সাবান ও শ্যাম্পু বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া: অ্যাপেক্স জুট মিলস
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:৩৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও শহীদ শামসুদ্দিন গেটের ভিক্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:২০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন
২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ PM · nagorik tv
বহুলীতে উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতিতে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রবিউল ইসলাম
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মায়া ওয়াহেদকে আজীবন সম্মাননা দিল ইনার হুইল ক্লাব
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাজমিস্ত্রির পাঁচ মাসের শিশুকে বাঁচাতে প্রয়োজন ২ লাখ টাকা
২২ অক্টোবর, ২০২৬ এ ৯:২০ PM · nagorik tv
