সিরাজগঞ্জে সাংবাদিক মিলু গ্রেপ্তার, সুষ্ঠু তদন্তের দাবি
১৫ আগস্ট, ২০২৬ এ ৯:১১ PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দৈনিক প্রতিদিনের সংবাদের তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
তাড়াশ থানার ওসি ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, জুলাই আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এ গ্রেপ্তারি পরোয়ানায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে তাড়াশ পৌর এলাকার বারোয়ারী বটতলা বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে সাংবাদিক মিলুর বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলার অভিযোগ অস্বীকার করেছেন তার পরিবার। তাদের দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।
তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মামলায় জড়ানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সহিত ওই পত্রিকায় সাংবাদিকতা করে আসছিলেন। এ মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবার।
মিষ্টি-ফুলে ভোমরা জিরো পয়েন্টে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের বার্তা
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি
অক্টোবরে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী
ভূরুঙ্গামারীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজু ও নুর আলম গ্রেপ্তার
নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অচিরেই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৪ PM · bvnews24
সিরাজগঞ্জে রেলপথ প্রকল্পে জমির মালিকদের ৫০০ কোটি টাকার চেক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৩ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · nagorik tv
