শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৪ PM

সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

মোঃ হোসেন আলী ছোট্র :

সিরাজগঞ্জ ও পাবনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সিরাজগঞ্জে আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলের দিকে সিরাজগঞ্জ পৌর শহরে এ ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির পক্ষ থেকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন বিষয় এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মকবুল চৌধুরী, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, সারাদেশে জেলাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, মাদক নির্মূল কার্যক্রম জোরদার এবং দুর্নীতি প্রতিরোধে সরকারি কার্যক্রমের তদারকির অংশ হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

তার সিরাজগঞ্জ সফরকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাৎকালে জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়।

জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।

The post সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ