সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
২ নভেম্বর, ২০২৬ এ ৭:৫৬ PM

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সিরাজগঞ্জের খোকশাবাড়ী পরিষদের ৯নং ওয়ার্ডের (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খোকশাবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম শালুয়াভিটা বাজারের সাবেক ইউপি সদস্য মৃত শহিদুল ইসলামের ছেলে। এছাড়া তিনি শালুয়াভিটা দাখিল মাদরাসার অফিস সহায়ক। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সিরাজুল ইসলাম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অধিক লাভের আশায় মাঠে যমুনা চরের বাদাম চাষিরা
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৭ PM · karatoa.com.bd
