শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

১৭ আগস্ট, ২০২৬ এ ৬:৩৯ AM

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

Copyright: Any unauthorized use or reproduction of The Daily Star content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

সিরাজগঞ্জের কামারখান্দায় বাস খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

নিহতদের একজন গৃহবধূ শাপলা খাতুন (২৭)। তার বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলবাড়ি গ্রামে। অপর দুইজনের পরিচয় জানা যায়নি।

আজ রোববার দুপুর ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পদ্মা সেতু (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম।

তিনি জানান, উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস।

সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা

সম্পর্কিত সংবাদ