সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, তিন বাসচালককে জরিমানা
১৯ অক্টোবর, ২০২৬ এ ৬:০৫ AM

মোঃ হোসেন আলী ছোট্ট :- সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে তিন বাসচালককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা সেতু পশ্চিম এলাকায় পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় তিন বাসচালককে মোট ১৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় কয়েকটি পরিবহনের চালককে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ সদস্য ও জেলা আনসার সদস্যরা।পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয় জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, তিন বাসচালককে জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া: অ্যাপেক্স জুট মিলস
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:৩৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও শহীদ শামসুদ্দিন গেটের ভিক্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:২০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন
২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ PM · nagorik tv
বহুলীতে উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতিতে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রবিউল ইসলাম
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মায়া ওয়াহেদকে আজীবন সম্মাননা দিল ইনার হুইল ক্লাব
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাজমিস্ত্রির পাঁচ মাসের শিশুকে বাঁচাতে প্রয়োজন ২ লাখ টাকা
২২ অক্টোবর, ২০২৬ এ ৯:২০ PM · nagorik tv
